ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি রেজাউল হক চৌধুরী ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

সম্পদ বিবরণীতে তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী এবং তার ছোট ভাই বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর বিরুদ্ধে পৃথক মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক জানায়, প্রাথমিক যাচাইয়ে রেজাউল হক চৌধুরীর সম্পদ বিবরণীতে ৩৭ লাখ ২৬ হাজার ৬০০ টাকার সম্পদের তথ্য কম দেখানোর বিষয়টি পাওয়া গেছে। একই সঙ্গে ২ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ৫৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্যও পাওয়া গেছে।

অন্যদিকে তার ভাই দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর সম্পদ বিবরণীতে ৩৪ লাখ ১৪ হাজার টাকার সম্পদের তথ্য কম প্রদর্শন এবং ১ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার ২৬৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

দুজনের বিরুদ্ধেই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় পৃথক মামলা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি রেজাউল হক চৌধুরী ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৪:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬