ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট Logo পিরোজপুরে গভীর রাতে দুই বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু Logo সাদা না বাদামি চিনি, কোনটি স্বাস্থ্যের জন্য উপকারী Logo শীতের শুরুতেই কুয়াশার সঙ্গে বাড়ছে দূষণের ধোঁয়া Logo রামপুরায় পুলিশ বক্সের সামনে বাসে আগুন Logo রাজধানীতে আরেক বাসে আগুন, আ.লীগের ৩ নেতা গ্রেফতার Logo গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: জামায়াত আমির Logo রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুন Logo গোপালগঞ্জে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের ‘ইয়ুথ অব দ্য ইয়ার ২০২৬’ হলেন বাংলাদেশের ফাতিহা আয়াত

চার দিনের রিমান্ডে ভারতীয় নাগরিক

পাসপোর্ট, এনআইডি ও ড্রাইভিং লাইসেন্সে জন্ম তারিখের ভিন্নতা এবং নাশকতায় সম্পৃক্ততার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক ভারতীয়কে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রবিউলকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের এসআই বিনয় কুমার রায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

এদিন আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। অপরদিকে রাষ্ট্রপক্ষে এ আসামির রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়।

রিমান্ড শুনানির সময় আদালতে তোলার আগে সাংবাদিকরা রবিউলের কাছে বাংলাদেশে অবস্থান এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চান। এ সময় তিনি বলেন, ‘আমি কিচ্ছু জানি না। বাংলাদেশে আমি প্রায়ই আসি। আমার অনেক বন্ধুবান্ধব আছে।

ওনারা (পুলিশ) যা যা বলছে, তার কিচ্ছু পায়নি আমার থেকে।’

বিদেশি গোয়েন্দা এজেন্টের সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে রবিউল বলেন, ‘না।’ এরপর তার বাংলাদেশে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বন্ধু কাওসারের সঙ্গে গার্মেন্টসের কাপড়ের ব্যবসা করি। এজন্য প্রায়ই বাংলাদেশে আসি।’

পাসপোর্ট, এনআইডি ও ড্রাইভিং লাইসেন্সে তথ্যের অমিলের বিষয়ে জানতে চাইলে রবিউল বলেন, ‘এগুলো অনেক আগে করা।

এজন্য এনআইডি এবং পাসপোর্টে একটু অমিল থাকা স্বাভাবিক।’

রিমান্ড আবেদনে ভারতীয় এই নাগরিকের সন্দেহজনক কার্যক্রমের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এতে বলা হয়, রবিউল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার মাটিয়া থানার গৌড়ি ভোজ গ্রামের বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৬০ নম্বর বাসার নিচতলা থেকে তাকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, রবিউল ইসলাম গত ১৪ সেপ্টেম্বর ভারত থেকে বাংলাদেশে আসে। এরপর তার গতিবিধি সন্দেহজনক ছিল। নিজেকে ভারতীয় নাগরিক দাবি করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পাসপোর্ট দেখালেও পরবর্তীতে তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি পরীক্ষা করা হয়। এতে ড্রাইভিং লাইসেন্স ও এনআইডিতে থাকা জন্ম তারিখের সঙ্গে পাসপোর্টের জন্মতারিখের কোনো মিল পাওয়া যায়নি বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরো বলা হয়, রবিউল এর আগে একাধিকবার বাংলাদেশে আসা-যাওয়া করলেও এর কোনো সুনির্দিষ্ট কারণ দেখাতে পারেনি। একেক সময় একেক ধরনের তথ্য দিয়ে তিনি তদন্ত বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, রবিউল বাংলাদেশে কোনো ধর্তব্য অপরাধ বা সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে প্রবল সন্দেহ করা হচ্ছে। বাংলাদেশে আসার প্রকৃত উদ্দেশ্য ও এর পেছনের বিষয়টি উদঘাটনে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

চার দিনের রিমান্ডে ভারতীয় নাগরিক

আপডেট সময় ০৪:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬