ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বহুপক্ষীয় উদ্যোগ ছাড়া বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় : সিপিবি সভাপতি

বহুপক্ষীয় উদ্যোগ ছাড়া কোনো একক দেশ বা শক্তির পক্ষে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। তিনি বলেছেন, বিভিন্ন দেশ ও জনগণের অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা ও পারস্পরিক সহযোগিতাকে একত্রিত করেই শান্তির পথ নির্মাণ করতে হবে।

এ জন্য সম্মিলিত উদ্যোগ নিতে হবে।

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চীনের হুবেই প্রদেশের উহান শহরের ইস্ট লেক আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শান্তি সম্মেলন ও স্মরণ অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি।

সিপিবি সভাপতি বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ, সামরিক সংঘাত, দখলদারি, পরাশক্তির প্রতিযোগিতা, অস্ত্র প্রতিযোগিতা ও সামরিকীকরণের পাশাপাশি দারিদ্র্য, বৈষম্য, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাহীনতা এবং জলবায়ুসংকট বিশ্বশান্তির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি বলেন, শান্তিকে শুধু যুদ্ধের অনুপস্থিতি হিসেবে দেখলে চলবে না।

সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক সমতা, গণতান্ত্রিক অধিকার এবং মানুষের খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কাজের অধিকার নিশ্চিত করাও স্থায়ী শান্তির অপরিহার্য ভিত্তি।

১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরে কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, কোনো জনগণের স্বাধীনতা, মর্যাদা ও ন্যায্য আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রের সার্বভৌম সমতা, ভৌগোলিক অখণ্ডতা, অনধিকার হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ভিত্তিতে বহুপক্ষীয় ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

বিশ্বশান্তির জন্য সিপিবির পক্ষ থেকে ৭টি প্রস্তাব তুলে ধরেন তিনি। এগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ভিত্তিতে শান্তি ও নিরাপত্তা জোরদার করা, সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধান, অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণ এবং আরো ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। এ ছাড়া শান্তি, উন্নয়ন ও অভিন্ন সমৃদ্ধিকে একসঙ্গে এগিয়ে নেওয়া; জলবায়ু ও পরিবেশগত সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং শ্রমিক, কৃষক, নারী, যুব, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক কর্মীসহ জনগণের অংশগ্রহণ ও আন্তর্জাতিক সংহতি জোরদারের আহ্বান জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বহুপক্ষীয় উদ্যোগ ছাড়া বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় : সিপিবি সভাপতি

আপডেট সময় ০৬:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬