ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন

রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি নেতাদের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন সংক্রান্ত রুল মঞ্জুর করে গত ৯ সেপ্টেম্বর এই রায় দেন।

উচ্চ আদালতে কাজী হাবিবুল আউয়ালের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক, এস এম শাহজাহান ও সারা হোসেন। তাদের সহযোগিতা করেন আইনজীবী মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুল করিম মন্ডল।

মামলার নথি থেকে জানা যায়, কাজী হাবিবুল আউয়ালের জামিন আবেদনের শুনানি নিয়ে গত ২৮ জুন তার জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত ৯ সেপ্টেম্বর রুলটি মঞ্জুর করে তার স্থায়ী জামিনের আদেশ দেন উচ্চ আদালত।

২০২৫ সালের ২২ জুন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় বিতর্কিত নির্বাচন আয়োজনের অভিযোগে এ মামলাটি দায়ের করেন।

মামলায় মোট ২২ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে রয়েছেন—২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নূরুল হুদা ও ২০১৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন।

মামলা দায়েরের পর ২০২৫ সালের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরদিন তাকে আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয় এবং সেই থেকে তিনি কারাবন্দি রয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হাইকোর্টে সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন

আপডেট সময় ০৬:২৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬