ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ওয়াশিংটন ডিসি বিএনপি Logo দেড় লাখ দিয়াশলাই কাঠিতে মাটির দুর্গা Logo পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিষয়ে রুল Logo রেফারিং নিয়ে ক্ষুব্ধ মরিনহোকে সিমিওনে বললেন, ‘সীমা ছাড়াবেন না’ Logo এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন Logo নওগাঁয় ৪০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার Logo সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু Logo জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলায় আরো চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্তদের এক লাখ টাকা ও যাবজ্জীবন প্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় দেন।

এ মামলায় দ্যাইনা এলাকার অমূল্য ঘোষের ছেলে সঞ্জিত ঘোষকে খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকার সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা, সদর উপজেলার কাগমারা এলাকার আফজাল ফকিরের ছেলে মো. আজাদ ও দ্যাইনা এলাকার শহীদ মিয়ার ছেলে শাহজাহান।

তারা পলাতক রয়েছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—সদর উপজেলার যোগনী এলাকার লতিফ মিয়ার ছেলে মো. সুজন, দ্যাইনা এলাকার রওশন আলীর ছেলে ছানোয়ার হোসেন, চর কাগমারা এলাকার মো. নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম, ছিটকী বাড়ি এলাকার নুর বক্সের ছেলে রুজবেল। তাদের মধ্যে সুজন ও ছানোয়ার কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক রয়েছেন।

আদালতের অতিরিক্ত পিপি মো. সাইদুর রহমান স্বপন জানান, ২০১৩ সালের ২০ ডিসেম্বর ভোরে আকুরটাকুর বটতলা বাজার এলাকায় সদরের দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেনকে গুলি ও কুপিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী।

এ ঘটনার পরদিন তার ছোট ভাই লাভলু মিয়া বাদী হয়ে সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী লাভলু মিয়া। পরে আদালতের নির্দেশে সিআইডি মামলাটি পুনরায় তদন্তের দায়িত্ব পায়।

তদন্ত শেষে ২০১৮ সালের ২৯ এপ্রিল টাঙ্গাইল সিআইডি আবার অভিযোগপত্র জমা দেয়।

এ অভিযোগপত্রেও আগের আট আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারিক কাজ শুরু হয়। সমস্ত সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার বিচারক এ রায় ঘোষণা করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০২:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬