ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

অভয়নগরে বাহারুল হত্যা: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগান থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন। বাহারুল হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।

জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সকালে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে বাহারুল মল্লিকের (৪৩) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল মল্লিক বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সেই মামলায় খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের মিনারুলের ছেলে রমজান আলীকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, বাহারুল হত্যা মামলায় গ্রেপ্তার রমজান আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাত ১০টার দিকে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানে অভিযান চালানো হয়। এ সময় বাগানের পশ্চিম কোণে মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটি ৭.৬৫ বোরের ‘ইউপি’ লেখা পিস্তল, সাত সরাউন্ড পিস্তলের গুলি ও একটি দেশি তৈরী ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান কালের কণ্ঠকে বলেন, বাহারুল মল্লিক হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, সাত রাউন্ড পিস্তলের গুলি ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অস্ত্র, গুলি ও গ্রেপ্তার আসামি রমজান আলীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ঝিনাইদহে শিশু হত্যার দায়ে প্রতিবেশী শান্তনার যাবজ্জীবন

অভয়নগরে বাহারুল হত্যা: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

আপডেট সময় ১২:৪৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬