ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো Logo কাস্টমস কর্মকর্তা মতিউরের স্ত্রীর সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ Logo দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিতে আলিয়ার সমর্থন Logo ‘আরেকটি ১/১১ নেমে আসলে আমরা কেউই বাঁচতে পারব না’ Logo দেশব্যাপী রেল প্রসারিত করতে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী Logo সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন Logo ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব : জয়নুল আবেদীন Logo পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি

নতুন সিনেমা নিয়ে নেটফ্লিক্সে ফিরলেন মৈত্রেয়ী

নেভার হ্যাভ আই এভার’ সিরিজ দিয়ে মাত্র ১৮ বছর বয়সে বিশ্বজুড়ে পরিচিতি পান অভিনেত্রী মৈত্রেয়ী রামাকৃষ্ণন। এবার ২৪ নেটফ্লিক্সের নতুন সিনেমা ‘বেস্ট অফ দ্য বেস্ট’-এ প্রধান চরিত্রে দেখা গেছে তাকে।

১৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে ভারতীয় নাচ নিয়ে হওয়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে।

নতুন এই সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে মৈত্রেয়ী জানান, একসময় হলিউডের ছবিতে ভারতীয় নাচ ও সংস্কৃতিকে বেশ হালকাভাবে দেখানো হতো। তবে এখন আর সেই দিন নেই; বর্তমানে অত্যন্ত সম্মানের সাথে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে।

কানাডায় বেড়ে ওঠা শ্রীলঙ্কান বংশোদ্ভূত মৈত্রেয়ীর কখনোই অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল না, তিনি অ্যানিমেশনের কাজ করতে চেয়েছিলেন।

কিন্তু ১৫ হাজার মানুষের মধ্য থেকে তাকে ‘নেভার হ্যাভ আই এভার’ সিরিজের জন্য বেছে নেন নির্মাতা মিন্ডি ক্যালিং। হঠাৎ করে পাওয়া এত বড় সাফল্য ও খ্যাতি সামলে উঠতে মিন্ডি তাকে সব সময় ছোট বোনের মতো আগলে রেখেছিলেন বলে জানান মৈত্রেয়ী।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

নতুন সিনেমা নিয়ে নেটফ্লিক্সে ফিরলেন মৈত্রেয়ী

আপডেট সময় ১২:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬