ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ২৪ আসামি কারাগারে

রাজধানীর গুলশান থানা এলাকায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গ্রেপ্তার ২৪ আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন আ. রহিম, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, সাব্বির হোসেন, কামরুল হাসান (আলম), মুন্না মিয়া, সামিন ইয়াছির (সাদাফ), রাতুল, এইচ এম জাকারিয়া রহমান ওমান, মিনহাজুল ইসলাম ফাহাদ, সোহেল আহম্মেদ, সোহরাব, হযরত আলী, আজহারুল ইসলাম মাসুদ, চাঁন মিয়া, হাবিব সিকদার, জহির হোসেন, মেহেদী হাসান, কবির ভাণ্ডারি, বাবুল গোপ, ফরিদ আহমেদ, ইন্দ্রনীল দেব শর্মা, নজরুল ইসলাম ও মাসুদ হাসান শামীম।

এদিন ১০ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক রুহুল আমিন। এ সময় ১৫ আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ২৪ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানা এলাকায় কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হন। সরকারবিরোধী এজেন্ডা বাস্তবায়ন, সরকারের ভাবমূর্তি নস্যাৎ ও সরকারকে বেকায়দায় ফেলার লক্ষ্যে তারা সমাবেশের আয়োজন করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরো বলা হয়, সমবেত ব্যক্তিরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের উদ্দেশ্যেও ককটেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। এ সময় ৫টি ককটেল জব্দ করা হয়।

এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

মামলায় ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে ২৪ আসামি কারাগারে

আপডেট সময় ০৭:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬