ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইয়ামালকে বিশ্রাম দিলেন ফ্লিক Logo বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউলের গুম-খুনের মামলার যুক্তিতর্ক Logo বাসি খাবার ও নকল পণ্য বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা Logo সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির Logo টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে রিমান্ডে চায় পুলিশ Logo এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল Logo হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন মেলেনি Logo গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ দেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন Logo ‘এখানে’ বলতে পুরো বিচারব্যবস্থা বুঝিয়েছি, ট্রাইব্যুনাল নয় : ফুয়াদ Logo নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার

সৌদি আরবে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে কাজ ও বসবাসের অভিযোগে তাদের ধরা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত সৌদির পুলিশ বিভিন্ন অঞ্চল থেকে ১৪ হাজার ৯৮৭ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের জন্য নয় হাজার ২১২ জনকে, সীমান্ত আইন লঙ্ঘনের জন্য তিন হাজার ৫০২ জনকে ও শ্রম আইন লঙ্ঘনের জন্য এক হাজার ৮৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই সময়ে ১১ হাজার ৭৬৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এই অভিযানে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টাকেও লক্ষ্য করা হয়েছে। এক হাজার ২৬৮ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেফতার করা হয়েছে।

তাদের মধ্যে অধিকাংশই ইয়েমেন (৩৫ শতাংশ) ও ইথিওপিয়ার (৬২ শতাংশ) নাগরিক। বাকিরা অন্যান্য দেশ থেকে এসেছেন।

কর্তৃপক্ষ অননুমোদিত বাসিন্দাদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান প্রদানের মাধ্যমে অবৈধ অভিবাসনে সহায়তা করার অভিযোগে আরও ২৩ জনকে গ্রেফতার করেছে।

বর্তমানে দেশটিতে ২৩ হাজারের বেশি অবৈধ বাসিন্দা বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। যাদের মধ্যে ২২ হাজার ২৬৩ জন পুরুষ এবং এক হাজার ৫৫ জন নারী।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ প্রবেশ বা বাসস্থানে সহায়তাকারী যে কারও বিরুদ্ধে সতর্ক করে বলেছে, আইন লঙ্ঘনকারীদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

সূত্র: গাল্ফ নিউজ

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইয়ামালকে বিশ্রাম দিলেন ফ্লিক

সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার

আপডেট সময় ০৪:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫