ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য Logo জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার Logo ৩৯ বছরেও সবার ওপরে মেসি, এমবাপ্পে-হালান্ডদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি Logo এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি Logo ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে মরক্কোর ইতিহাস Logo যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা Logo মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারের ওয়্যারহাউজে ককটেল বিস্ফোরণ Logo ডিসেম্বরে বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের Logo নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স Logo গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম

সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার

সৌদি আরবে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে কাজ ও বসবাসের অভিযোগে তাদের ধরা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত সৌদির পুলিশ বিভিন্ন অঞ্চল থেকে ১৪ হাজার ৯৮৭ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে আবাসিক আইন লঙ্ঘনের জন্য নয় হাজার ২১২ জনকে, সীমান্ত আইন লঙ্ঘনের জন্য তিন হাজার ৫০২ জনকে ও শ্রম আইন লঙ্ঘনের জন্য এক হাজার ৮৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই সময়ে ১১ হাজার ৭৬৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এই অভিযানে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টাকেও লক্ষ্য করা হয়েছে। এক হাজার ২৬৮ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেফতার করা হয়েছে।

তাদের মধ্যে অধিকাংশই ইয়েমেন (৩৫ শতাংশ) ও ইথিওপিয়ার (৬২ শতাংশ) নাগরিক। বাকিরা অন্যান্য দেশ থেকে এসেছেন।

কর্তৃপক্ষ অননুমোদিত বাসিন্দাদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান প্রদানের মাধ্যমে অবৈধ অভিবাসনে সহায়তা করার অভিযোগে আরও ২৩ জনকে গ্রেফতার করেছে।

বর্তমানে দেশটিতে ২৩ হাজারের বেশি অবৈধ বাসিন্দা বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। যাদের মধ্যে ২২ হাজার ২৬৩ জন পুরুষ এবং এক হাজার ৫৫ জন নারী।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ প্রবেশ বা বাসস্থানে সহায়তাকারী যে কারও বিরুদ্ধে সতর্ক করে বলেছে, আইন লঙ্ঘনকারীদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

সূত্র: গাল্ফ নিউজ

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আল্লাহর কাছে বান্দার দোয়ার গুরুত্ব অনন্য

সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার

আপডেট সময় ০৪:০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫