শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রবাসীরা চাকরি হারালে পাশে দাঁড়ানোর কেউ থাকে না : জামায়াত আমির বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় ইসরায়েলে ৬ হাজার ৫০০ টন অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান উগান্ডায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ২৩১ রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি যশোর পৌরসভাকে জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা, সেটি এখন প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু  সমাবেশে যোগ ‍দিলেন প্রধানমন্ত্রী, স্লোগানে উত্তাল নয়াপল্টন

নায়িকা নুসরাত ফারিয়া আট

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানোর পর ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

রোববার (১৮ মে) দুপুরে ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধার মুখে পড়েন এ অভিনেত্রী। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হলে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার দেখানো হয়।

শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল নুসরাত ফারিয়ার। কিন্তু ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়া হয়। কারণ, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটার এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে তিনিসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

এ মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের কাছে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে ইমিগ্রেশন সূত্র।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com