ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুর-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা Logo হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব Logo নেদারল্যান্ডসকে ৫ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি Logo সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি Logo রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ Logo বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত Logo কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি-কমিশনার Logo পারিবারিক কলহের সময় যেসব কথা কখনোই বলা উচিত নয় Logo ১৯ যাত্রী নিয়ে প্রথমবার আকাশে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ

সাইবার নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকার উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সাইবার নিরাপত্তা দেওয়া অন্তর্র্বর্তী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং সরকার এ বিষয়ে বদ্ধপরিকর।

বিশেষ করে নারীদের সাইবার নিরাপত্তা দিতে এবং সাইবার সচেতনতা বাড়ানোর বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার ঢাকার আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫’ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা সজীব ভূঁইয়া আরও বলেন, ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ এ ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। সুতরাং, ইন্টারনেট যেন সর্বস্তরের জনগণ ব্যবহার করতে পারে সেজন্য মূল্য যুক্তিসঙ্গতভাবে কমিয়ে আনতে হবে।

আইআইজি পর্যায়ে দাম কমিয়েছে সরকার, যার সুফল গ্রাহকরা দুই-এক মাসের মধ্যে পাবেন বলে জানান তিনি। এ ছাড়া শিক্ষা খাতে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, কিন্তু কৃষি-স্বাস্থ্যসহ অন্যান্য ক্ষেত্রে ব্যবহার আরও বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করেন আসিফ মাহমুদ।

অনুষ্ঠানে আইটিইউ এর মহাসচিব এর ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। অনুষ্ঠানে বিটিআরসি’র চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

সাইবার নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকার উপদেষ্টা

আপডেট সময় ১২:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫