ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুর-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা Logo হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব Logo নেদারল্যান্ডসকে ৫ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি Logo সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি Logo রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ Logo বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত Logo কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি-কমিশনার Logo পারিবারিক কলহের সময় যেসব কথা কখনোই বলা উচিত নয় Logo ১৯ যাত্রী নিয়ে প্রথমবার আকাশে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ

বিদেশি নাগরিকত্ব ইস্যুতে ‘চ্যালেঞ্জ’ দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

সম্প্রতি রোহিঙ্গাদের জন্য রাখাইনে মানবিক করিডর দেওয়া ও চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। আর সরকারের এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বেশি সমালোচিত হতে হচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে। তার নাগরিকত্ব নিয়েও তোলা হচ্ছে প্রশ্ন। এবার তার জবাব দিয়েছেন তিনি।

শনিবার (১৭ মে) খুলনা সার্কিট হাউস মাঠে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন।

এ সময় তিনি বলেন, ‘আপনি (ড. ইউনূস) একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন। আমাদের দেশের সেনাবাহিনী কীভাবে একজন বিদেশি নাগরিকের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। তিনি তো বাংলাদেশের জন্য নয়, তার দেশের জন্য কাজ করবেন।

মানবিক করিডরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার পাঁয়তারা করা হচ্ছে। আপনি কার সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিলেন। ড. ইউনূসকে বলবো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বিদায় করুন। তিনি বাংলাদেশকে অস্থির করার পরিকল্পনা করছেন, কিন্তু আমরা তা হতে দেব না।’

এ নিয়ে সমালোচনা শুরু হলে নাগরিকত্ব নিয়ে বিএনপি নেতার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

একটি গণমাধ্যমকে তিনি রোববার জানিয়েছেন, ‘আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার অধিকার পূর্ণ মাত্রায় প্রয়োগ করতে প্রস্তুত।’

প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি হিসেবে নিযুক্ত খলিলুর রহমান তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আরও জানান, অভিযোগ প্রমাণের ভার সেই ব্যক্তির ওপর বর্তায় যিনি এটি করেছেন। প্রয়োজনে এটি আদালতের সামনে প্রমাণ করতে হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বিদেশি নাগরিকত্ব ইস্যুতে ‘চ্যালেঞ্জ’ দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

আপডেট সময় ১২:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫