ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৩

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নোয়াখালীতে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে জেলা শহর মাইজদীর হোয়াইট হল এলাকায় এই মিছিল হয়েছে। পরে এর একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

ভিডিওতে দেখা যায়, যুবলীগের এক নেতার নামে একটি ব্যানার ধরে আছেন মিছিলের সামনে থাকা কয়েকজন ব্যক্তি। মিছিলটিতে ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী অংশগ্রহণ করেন। তারা ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, মিছিলের ভিডিও সংগ্রহ করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। এরই মধ্যে মিছিলে অংশগ্রহণকারী তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৩

আপডেট সময় ০৫:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬