ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

‘আওয়ামী লীগের মিছিল হবে’—ফেসবুক স্ট্যাটাসের পরদিনই গ্রেপ্তার যুবক

আওয়ামী লীগের মিছিল হবে, সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে—ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার পরদিনই বগুড়ার সোনাতলায় মঞ্জুরুল আলম সৌরভ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর (গোবরচাপড়া) বিল এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মঞ্জুরুল আলম সৌরভ সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলুর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একটি নাশকতার মামলার এজাহারনামীয় আসামি।

বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন জানান, পূর্বের একটি নাশকতা মামলায় মঞ্জুরুল আলম সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার শেষে বিকেলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

‘আওয়ামী লীগের মিছিল হবে’—ফেসবুক স্ট্যাটাসের পরদিনই গ্রেপ্তার যুবক

আপডেট সময় ১০:৩৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬