বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দীপিকা নয়, শাহরুখকন্যা সুহানার মা রানি মুখার্জি!

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

চলতি মাস থেকেই শুরু হতে চলেছে বলিউড কিং শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এর শুটিং। ছবিতে থাকছেও বেশ কিছু চমক। যেমন থাকছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও শাহরুখ কন্যা সুহানা। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, এই ছবিতে শাহরুখের প্রেমিকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে আর সুহানা থাকবেন দীপিকার মেয়ের চরিত্রে।

তবে এবার পাওয়া গেল অন্য খবর। সেখানে দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাম উঠল ভারতের নন্দিত অভিনেত্রী রানি মুখার্জি। অর্থাৎ, ছবিতে দীপিকার পাশাপাশি দেখা যাবে রানি মুখার্জিকে। এও শোনা যাচ্ছে, দীপিকার বদলে সুহানার মা হতে পারেন রানি। 

বলিউডের একটি সূত্র অনুযায়ী ভারতীয় গণমাধ্যমেই এসেছে এমন খবর। তবে এই খবর রটে গেলেও, কিং ছবির টিমের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে বরাবরই চমক দিতে ভালোবাসেন শাহরুখ খান। আর সেই চমক থাকে যেন একেবারে বাদশাহী কায়দায়। এই যেমন, চুল বাড়িয়ে, এক মুখ দাঁড়ি রেখে ‘কিং’ অবতার! এমনকী, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’র পর ফের ব্লকবাস্টার শাহরুখ এখন একেবারে লড়াকু।

আর সে জন্য নাকি ‘কিং’ ছবির পরিচালক সুজয় ঘোষ বদলে সিদ্ধার্থ আনন্দ। তাই মেয়ে সুহানাকে সঙ্গে নিয়ে পর্দায় আসার ব্যাপারে কোমরের দড়ি আরও শক্ত করে বাঁধছেন শাহরুখ। কেননা, শাহরুখ তার এই ‘কিং’ ছবির জন্য রেকর্ড বাজেট ধরেছেন। আর তাই ছবিতে চমক দিতে একটা সুযোগও মিস করছেন না বলিউড বাদশা।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com