ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরখানে নাশকতার পরিকল্পনার অভিযোগ, গ্রেপ্তার ৮ জন রিমান্ডে

রাজধানীর উত্তরখান এলাকায় নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগে করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার আট আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন— মো. মাজহারুল ইসলাম ওরফে রায়হান (৩২), মো. রাকিব (২৩), মো. তানভীর খান (২৬), মো. আবদুর রহমান (৪০), মো. সিফাত (২০), মো. মাহফুজুর রহমান (২৪), মো. আশিক মিয়া (২৩) ও মো. বকুল আহমেদ ওরফে রাজু (২৪)।

জানা যায়, আজ আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরখান থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম।

মামলার ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন, এর সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তার এবং নাশকতামূলক কর্মকাণ্ডের উসকানিদাতাদের নাম-ঠিকানা সংগ্রহ ও তাদের গ্রেপ্তারের জন্য রিমান্ড চাওয়া হয়।

শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু রিমান্ড বাতিলের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

মামলার এজাহারে বলা হয়েছে, শনিবার রাতে উত্তরখানের পুরানপাড়ার একটি অটো গ্যারেজে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্য জড়ো হয়ে সরকার ও জনসাধারণের শান্তি বিনষ্ট এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উত্তরখান থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় আটজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরো ২৫ থেকে ৩০ জন সেখান থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় উত্তরখান থানার এসআই মো. জাহিদ হোসেন বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরখানে নাশকতার পরিকল্পনার অভিযোগ, গ্রেপ্তার ৮ জন রিমান্ডে

আপডেট সময় ০৫:২৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬