ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই Logo আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo সাংবাদিকরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী Logo সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছেন : আইনমন্ত্রী Logo হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু Logo ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৪৩ Logo গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত প্রথম ফিফা প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

ইন্দোনেশিয়ার জাকার্তায় ‘ইন্দোনেশিয়া স্পোর্টস সামিট’ চলাকালে ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ট্রফিটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর জন্য পুরো অঞ্চল যখন প্রস্তুতি নিচ্ছে, তখন এই ট্রফি উন্মোচন এক ঐতিহাসিক মাইলফলক চিহ্নিত করল। দক্ষিণ-পূর্ব এশিয়ার ফুটবলকে এক নতুন যুগে প্রবেশ করাচ্ছে এই প্রতিযোগিতা।

ইন্দোনেশিয়ায় হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে ইতোমধ্যে বাংলাদেশের ম্যাচ সূচি চূড়ান্ত হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে ২৫ সেপ্টেম্বর। সেদিন বাংলাদেশ সময় বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবেন হামজারা।

এর তিন দিন পর, ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।

বাংলাদেশের তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

বাংলাদেশের ম্যাচ সূচি:

২৫ সেপ্টেম্বর—বাংলাদেশ বনাম মালয়েশিয়া, বিকেল ৩টা

২৮ সেপ্টেম্বর—সিঙ্গাপুর বনাম বাংলাদেশ, বিকেল ৩টা

১ অক্টোবর—ইন্দোনেশিয়া বনাম বাংলাদেশ, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই

বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত প্রথম ফিফা প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

আপডেট সময় ১১:০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬