ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই Logo আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo সাংবাদিকরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: পরিকল্পনা প্রতিমন্ত্রী Logo সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছেন : আইনমন্ত্রী Logo হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু Logo ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৪৩ Logo গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

স্বর্ণ জব্দের মামলায় বিমানের কর্মী সোয়েব রিমান্ড শেষে কারাগারে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব কাজী সজিবকে (৩১) রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সোয়েবকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সেপ্টেম্বরে সোয়েবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর দুপুরে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়। এ সময় কাস্টমস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিএফআই) ও অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

তল্লাশির সময় বিমানের ক্যাবিনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন সোয়েব। একপর্যায়ে তিনি তার শরীরে লুকিয়ে রাখা স্বর্ণের বার দৌড়ে গিয়ে বিমানের ক্যাবিনে ফেলে দেন বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

পরে ক্যাবিন থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা।

এ ঘটনায় কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা জামিল সারোয়ার আহাদ বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই

স্বর্ণ জব্দের মামলায় বিমানের কর্মী সোয়েব রিমান্ড শেষে কারাগারে

আপডেট সময় ০৭:৪৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬