ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নববধূর ‘আত্মহত্যা’:রিমান্ড শেষে কারাগারে স্বামী রাহাত

ঢাকার শ্যামপুরে নববধূর ‘আত্মহত্যায়’ প্ররোচনার মামলায় স্বামী রাহাত হোসেনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আব্দুস ছবুর এ তথ্য জানিয়েছেন।

গত ২০ আগস্ট শ্যামপুর থানায় রাহাতসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন নববধূর মা। মামলার অন্য আসামিরা হলেন রাহাতের মা সোনিয়া আক্তার, বাবা লিটন ব্যাপারী ও বড় ভাই সাইফ হোসেন।

২১ আগস্ট শ্যামপুরের ডিআইটি প্লট এলাকার নিজ বাসা থেকে রাহাতকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা শ্যামপুর থানার এসআই ইমাম হোসেন রাহাতের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে শুক্রবার রাহাতকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনে বলা হয়, রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ মে পারিবারিকভাবে রাহাতের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকে আসামিরা বিভিন্ন বিষয় নিয়ে তাকে গালিগালাজ ও মারধর করতেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া ভয়ভীতি, হুমকি ও মানসিক নির্যাতনের অভিযোগও আনা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ২০ আগস্ট রাহাতের মা সোনিয়া আক্তার নববধূর মাকে ফোন করে তার অচেতন হয়ে পড়ার কথা জানান। পরে রাহাতের বাবা লিটন ব্যাপারী ও ভাই সাইফ তাকে সূত্রাপুরের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে তার মাও সেখানে যান। সেখানে মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে রাহাতসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন তার মা।

এ মামলায় গত ২ সেপ্টেম্বর রাহাতের মা সোনিয়া আক্তার, বাবা লিটন ব্যাপারী ও বড় ভাই সাইফ হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নববধূর ‘আত্মহত্যা’:রিমান্ড শেষে কারাগারে স্বামী রাহাত

আপডেট সময় ০৬:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬