ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের খেলা কবে-কখন, প্রতিপক্ষ কারা Logo গ্যাস সংকট মোকাবেলায় সরকারের একগুচ্ছ নতুন পরিকল্পনা Logo ২৮০ জন ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালিতে মার্কিন চালকবিহীন সাবমেরিন জব্দের দাবি ইরানের Logo যুক্তরাজ্যে ছুরি হাতে নারীকে হুমকি, পুলিশের গুলিতে আহত ১ Logo বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রীর বাসার গ্যাসের রাইজারে আগুন Logo প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা Logo বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত Logo বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস Logo সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০০ টাকা

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

আমরা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগ খুনি, স্বৈরাচারী ও গণহত্যাকারী। বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে, ভারতে গিয়ে দাফন হয়েছে, এ চ্যাপ্টার ক্লোজড।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ হলরুমে জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, বিএনপিকে নিয়ে আমাদের আলোচনা-সমালোচনা থাকবে, কঠোর সমালোচনা থাকবে। চাঁদাবাজি করলে বলবো, জমি দখল করলে ওইটাও বলবো,কোথাও মানুষের ওপর জুলুম করলে ওইটাই বলবো, কিন্তু বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করবো না।

বিএনপির গত ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে এনসিপি সন্তুষ্ট নয় জানিয়ে তিনি বলেন, আমরা মনে করি তারা আস্তে আস্তে লাইনচ্যুত হয়ে যাচ্ছে। তারা ক্ষমতার অপব্যবহার করছে। আমরা দেখছি প্রত্যেকটা জায়গায় তারা দলীয়করণ ও স্বজনপ্রীতি করছে। ভাইভাতে ৪০০ ভাগ মার্কস বাড়িয়েছে যেন কেউ প্রিলি-রিটেন টিকলেই বিএনপি কোটায় চাকরি দেওয়া যায়।

সারজিস আলম বলেন, বিএনপি তাদের জায়গায় থেকে এই যে কাজগুলো করছে, আমরা মনে করি এগুলো পুরোনো কায়দা, এটা থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। যদি না হয় আমাদের রাজপথের কর্মসূচি আরও শক্তিশালী হবে। এজন্য আমরা বিএনপির কাছে আহ্বান জানাবো।

তিনি বলেন, প্রশাসনে দেখবেন ডিসি এসপি ওসি ইউএনও— সবগুলো বিএনপি নেতা বিএনপির অফিস থেকে চালাতে চায় তাদের মতো করে। তাহলে এটা থেকে যদি বের না হয়, বাংলাদেশে যে সংস্কারটা আমরা চাই সেটাতো হওয়া সম্ভব না। আমরা প্রত্যাশা করি বিএনপি পুরোনো অভ্যাস ও মনস্তত্ত্ব থেকে বের হয়েছে আসবে। অন্যথায় ধীরে ধীরে বাংলাদেশ থেকে বিএনপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এগুলো যদি করতে থাকে, গণভোটের রায় যদি বাস্তবায়ন না করে, বিএনপির জন্য ৫ বছর ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না।

এর আগে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন সারজিস আলম।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের খেলা কবে-কখন, প্রতিপক্ষ কারা

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

আপডেট সময় ০৫:৩৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬