ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী রিমান্ডে Logo সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই Logo যুক্তরাষ্ট্রের নজরদারি এড়িয়ে প্রায় ৯ বিলিয়ন ডলার স্থানান্তর করেছে ইরান Logo দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, আসামি মঞ্জুরুল রিমান্ডে Logo দীর্ঘ আইনি লড়াইয়ের পর জমির দখল বুঝিয়ে পেলেন লিপি রাণী সরকার Logo কুষ্টিয়ায় নৈশপ্রহরীদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৫ প্রতিষ্ঠানে ডাকাতি Logo ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo মৈত্রী এক্সপ্রেস নিয়ে খুব শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার Logo আওয়ামী লীগ-অন্তর্বর্তীসহ বর্তমান সরকারের দুর্নীতির হিসাব খতিয়ে দেখবে সরকারি হিসাব কমিটি: তাহের

হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের

হুথি গোষ্ঠীর কাছ থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে ইয়েমেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সমীর আল-সাবরিকে উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশন ইয়েমেন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে উপ-প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল সমীর আল-সাবরি জানান, সানা পুনর্দখলের সিদ্ধান্ত হয়ে গেছে এবং এই অভিযানে কিছু চমক রয়েছে যা এখনই প্রকাশ করা হচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি একই লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন। তিনি উল্লেখ করেন, সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের কবল থেকে ইয়েমেনকে মুক্ত করা এবং সানা শহরকে সব ইয়েমেনিদের জন্য রাজধানী হিসেবে পুনর্বহাল করাই তাদের প্রধান উদ্দেশ্য।

আল-নুজাইলি জানান, দেশের সর্বস্তরের জনগণের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। একই সাথে তিনি নিশ্চিত করেন, ভবিষ্যতে প্রতিশোধ, প্রতিশোধমূলক সহিংসতা কিংবা বৈষম্যের কোনো স্থান থাকবে না।

২০১৪ সালে ইরান সমর্থিত হুথিরা সানা ও দেশের বড় অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর দীর্ঘ ১২ বছর সংঘাত চলে এবং ২০২২ সালের এপ্রিল থেকে তুলনামূলক শান্ত পরিস্থিতি বজায় ছিল। তবে ২০২৩ সালে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে হুথিদের একের পর এক আক্রমণ এবং সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে ইয়েমেনে পুনরায় পুরোদমে সংঘাত শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্বামী রিমান্ডে

হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের

আপডেট সময় ১২:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬