ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর Logo সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি Logo মান্দায় টাপেন্ডাডল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ Logo একটি পূর্ণাঙ্গ সড়ক নিরাপত্তা আইন করবে সরকার : সেতুমন্ত্রী Logo সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন আলোচনার দরকার নেই Logo নড়াইলে মাদরাসাছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন Logo ‘দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল Logo প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত Logo গণতন্ত্র বাধাগ্রস্ত হলেই বারবার ফিরিয়ে এনেছে বিএনপি: মাহদী আমিন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। এসময় আরো দুজন নিখোঁজ রয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে নাবাতিয়েহ জেলার কাফর রেমান শহরে এ হামলা চালানো হয়। এর এক দিন আগে কাছের আরব সালিম শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছিল।

এদিকে ভোরে দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি শহরের একটি আবাসিক এলাকাতেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর আগে ওই এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর একটি স্থাপনার কাছে থাকা একটি ভবন। ওই ভবন থেকে বিস্ফোরক বহনকারী একটি ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল বলে দাবি করেছে তারা।

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জুনে যুদ্ধবিরতি চুক্তি হলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

আলজাজিরার প্রতিবেদক জেইনা খোদর জানান, ‘রাতভর হামলার পর দক্ষিণ লেবাননের মানুষের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে।

নিহতদের মধ্যে শিশুও রয়েছে। তাঁদের মধ্যে দুই মাস বয়সী একটি শিশুও রয়েছে।’

তিনি বলেন, ‘এরপর কী ঘটবে, মানুষ তা জানে না। ৪৮ ঘণ্টায় একের পর এক ইসরায়েলি হামলা চলছে। এতে বেসামরিক মানুষ নিহত হচ্ছে এবং আবাসিক ভবন ধ্বংস হচ্ছে।

ধ্বংসস্তূপে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। রাতভর ঘটনাস্থলে কাজ করা বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১০

আপডেট সময় ০২:৪৮:১১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬