ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দাদা-নাতি ও নাতনিসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাদা আবু সিদ্দিক (৫০), নাতি পিয়াস হোসেন (৯) ও নাতনি পমি আক্তার (৯)। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে লক্ষ্মীপুর মজুচৌধুরীরহাট সড়কের পাশে পুকুরে গোসল করতে যায় তিনজন। প্রথমে দাদা আবু সিদ্দিক পরে নাতি পিয়াস হোসেন ও নাতনি পমি আক্তার পানিতে ডুবে যায়। এক পর্যায়ে দাদা আবু সিদ্দিক ও নাতনি পমি আক্তারের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। নাতি পিয়াস হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

বিষয়টি নিশ্চিত করেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল।

সদর থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

আপডেট সময় ০৪:০০:২০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬