ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী দোয়া নিলেন প্রবীণের Logo পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমদ মিষ্টি Logo মিটফোর্ডে সোহাগ হত্যা : প্রধান আসামিকে ৬ মাসের জামিন দিলেন হাইকোর্ট Logo মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় ২৫ জন কারাগারে Logo রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, বিদ্যুৎকেন্দ্রে পৌঁছবে শনিবার Logo নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পের সম্ভাবনা কম, তবে প্রভাব থাকতে পারে Logo বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা ব্যয় অনুমোদন Logo মিষ্টির পদত্যাগ আজ থেকে কার্যকর, গেজেট এলে ইসিকে জানাব : স্পিকার Logo চীনের জাতীয় দিবসে শি চিনপিংকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ছয় দফা বাস্তবায়ন না হলে দাবি এক দফায় পরিণত হবে

বস্থাপনার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জনকল্যাণে উত্থাপিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে তা এক দফার আন্দোলনে রূপ নেবে। অর্থাৎ সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন গড়ে উঠবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত এক পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারের চরম অদক্ষতা স্পষ্ট হয়ে উঠেছে। তার দাবি, জনগণের ৭০ শতাংশ গণরায় সরকার অমান্য করেছে। ফলে জনগণের প্রতি সরকারের আর কোনো আস্থা নেই।

সাম্প্রতিক সময়ে নিহত ওসমান হাদিসহ অন্যদের হত্যার বিচার দাবি করে তিনি বলেন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ শহীদদের এবং ন্যায়-ইনসাফের বাংলাদেশ হবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জ্বালানি ও সার সংকট নিরসন এবং দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য এই লংমার্চ কর্মসূচির আয়োজন করেছে।

ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি মাওলানা আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী দোয়া নিলেন প্রবীণের

ছয় দফা বাস্তবায়ন না হলে দাবি এক দফায় পরিণত হবে

আপডেট সময় ১০:৪২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬