ঢাকা ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের

সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, ‘সমাজে আমরা হিংসা, বিদ্বেষ, হানাহানি ও স্বার্থপরতার বহিঃপ্রকাশ দেখতে পাই। এগুলো পরিহার করে ধৈর্য, পরমতসহিষ্ণুতা ও অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সংস্কৃতি গড়ে তুলতে হবে। মহামানবদের আদর্শ অনুসরণ করে সমাজ থেকে সব অন্যায়, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন দূর করতে হবে।

সত্য, ন্যায় ও সমতার ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য।

জগন্নাথ হল এবং শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ যৌথভাবে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল সংকীর্তন শোভাযাত্রা ও আলোচনাসভা। রাতে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পাল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, হলের আবাসিক শিক্ষক সঞ্জয় কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক, হল শাখা ছাত্রদলের আহ্বায়ক মধুসূদন কুণ্ডু হৃষিকেশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ পাল ও সদস্যসচিব প্রসেনজিৎ বিশ্বাস।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের

আপডেট সময় ০৫:৪৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬