ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার Logo ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর Logo নতুন চোটে কত দিন মাঠের বাইরে থাকবেন নেইমার Logo রকেটের নাম কেন ‘দুষ্টু ছেলে’ দিয়েছে ভারত? ডাকনামের পেছনের কাহিনী Logo মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনের দায়িত্ব নেবেন ড. খলিলুর Logo মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: বাড়িতে ঢুকে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম Logo সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকার : শিক্ষক-ছাত্রসহ গ্রেপ্তার ৫ Logo মাদক ব্যবসার বিরোধে যুবককে গুলি করে হত্যা Logo সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু Logo ৩ সন্তানকে হত্যা : দোষী সাব্যস্ত করেও রায় দিতে পারলেন না মার্কিন আদালত

নতুন চোটে কত দিন মাঠের বাইরে থাকবেন নেইমার

খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না নেইমার জুনিয়রের। নতুন করে বড় ধরনের চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন এই তারকা ফরোয়ার্ড।

ডান ঊরুর ইনজুরির কারণে আগামী চার থেকে আট সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে কাটাতে হতে পারে বলে নিশ্চিত করেছে তার শৈশবের ক্লাব সান্তোস।

বৃহস্পতিবার প্রকাশিত মেডিকেল রিপোর্ট অনুযায়ী, নেইমারের ডান ঊরুর ‘রেক্টাস ফেমোরিস’ পেশিতে ‘টাইপ ২বি’ মাত্রার চোট ধরা পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে এই ব্রাজিলিয়ান পোস্টার বয়কে।

গত বুধবার কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পালমেইরাসের বিপক্ষে ড্র হওয়া ম্যাচে এই চোট পান নেইমার।

ম্যাচের প্রথমার্ধেই ডান ঊরুতে তীব্র অস্বস্তি অনুভব করেন তিনি, যার ফলে বিরতির পর আর ঝুঁকি না নিয়ে তাকে তুলে নেওয়া হয়।

তবে এই চোটের পরপরই ক্ষোভে ফেটে পড়েন নেইমার। চোট পাওয়ার পেছনে সান্তোসের ঐতিহ্যবাহী হোম গ্রাউন্ড ‘ভিলা বেলমিরো’র বেহাল দশাকে সরাসরি দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

নতুন চোটে কত দিন মাঠের বাইরে থাকবেন নেইমার

আপডেট সময় ০২:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬