ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

ময়মনসিংহে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

আজ শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘জামালপুর এক্সপ্রেস’ নগরীর সুতিয়াখালী এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ট্রেনটির একটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি সুতিয়াখালী এলাকায় পৌঁছালে ইঞ্জিনের সঙ্গে থাকা একটি বগি থেকে পেছনের সব বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি টের পেয়ে চালক ট্রেনটি আবার পেছনের দিকে নিয়ে যান। পরে ট্রেনের কর্মীরা বিকেল সাড়ে ৩টার দিকে ট্রেনের বগি সংযুক্ত করেন।

বিচ্ছিন্ন বগিটি সংযুক্ত করার পর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানান রেলওয়ে থানার ওসি। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে গত ৭ আগস্ট একই রেলপথে জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ারকারসহ সামনের অংশের ৪ থেকে ৫টি বগি লাইনচ্যুত হয়। ওই বগি লাইনচ্যুতির কারণে ঢাকা-ময়মনসিংহ রেলপথে দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছিল। সে সময় রেলওয়ে কর্তৃপক্ষ বিকল্প পথ ব্যবহার করে কিছু দূরপাল্লার ট্রেন পরিচালনা করেছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

আপডেট সময় ০৭:৩৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬