ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৬

ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় ও মহিপাল এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

সকাল ৭টার দিকে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রথম দুর্ঘটনাটি ঘটে। সেখানে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান সরানোর সময় পেছন থেকে ইউনিক পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিনটি যানবাহনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি কাভার্ড ভ্যান যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কে বিকল হয়ে পড়ে।

সেটি সরিয়ে নিতে অপর একটি লং ভেহিক্যাল এসে কাভার্ড ভ্যানটিকে রশি দিয়ে বাঁধছিল। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের বাসটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক, চালকের সহকারী ও বাসটির চালক ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন চট্টগ্রামের কর্ণফুলী থানার খোয়াসনগর এলাকার বাসিন্দা ও কাভার্ড ভ্যানচালক আবদুর রহিম (৫৫), ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা ও বাসচালক আবুল হোসেন (৫২) এবং কাভার্ড ভ্যান চালকের সহকারী।

এ ঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন (২৩), খোকন (৪৯), অভিজিত দাস (২৭), কমল (২৫) ও অজ্ঞান (৩৫)।

ফেনী সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রোকনউদ্দৌল্ল্যাহ জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়।

তাদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ফেনীর ফজিলপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান কালের কণ্ঠকে বলেন, সকাল ৭টার দিকে মুহুরীগঞ্জ দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটি লং ভেহিক্যালের মাধ্যমে সরানোর সময় ইউনিক পরিবহনের বাসটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনজন নিহত ও পাঁচজন আহত হন। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন সরিয়ে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসকে কাভার্ডভ্যান ধাক্কা দিলে তাবারক আলী ওরফে ফটিক (৫৪) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামমুখী লেনে মহিপাল ফ্লাইওভারের প্রায় ২০০ গজ উত্তরে কে এম এইচ জুয়েল মার্কেটের সামনে ‘পাতা এন্টারপ্রাইজ’ নামের একটি বাস যাত্রী নামানোর জন্য দাঁড়িয়েছিল। বাস থেকে নেমে তাবারক আলী বাসটির সামনের অংশে অবস্থান করছিলেন। এ সময় একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান পেছন থেকে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনে থাকা তাবারক আলী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত তাবারক আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত পাতা এন্টারপ্রাইজের বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৬

আপডেট সময় ০৫:৪৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬