ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার Logo প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা Logo চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে চুক্তি, কর্মসংস্থান হবে ২২৩০ জনের Logo জুবিনের জন্মদিনে পুরনো ছবি দিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট Logo টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo চতুর্থ দিনের শুরুতেই লিড নিলো দক্ষিণ আফ্রিকা Logo দুই সপ্তাহ পরই আসছে ‘পঞ্চায়েত ৫’ Logo থাইল্যান্ডে নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব Logo শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের Logo কুমিল্লায় ৭২ ঘণ্টার বিশেষ অভিযান, আটক ৫৪৪

উত্তম কুমারের কোলে ছোট্ট প্রসেনজিৎ, আবেগী বার্তা নায়কের

আজ ৩ সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ। এদিন সহকর্মী শুভানুধ্যায়ীদের অনেকে স্মৃতিচারণ করছেন তাকে নিয়ে। সে তালিকায় নাম উঠল টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। অভিনেতার জন্মশতবর্ষে একটি সাদাকালো ছবি প্রকাশ করেছেন তিনি। যেখানে উত্তমের কোলে ছোট্ট প্রসেনজিৎকে দেখা গেছে।

ক্যাপশনে প্রসেনজিৎ লেখেন, ‘উত্তম কুমার কোনোদিনই বাঙালির কাছে অতীত হয়ে যাননি। তিনি আমাদের চিরকালের বর্তমান আমাদের স্মৃতি, আবেগ আর বাঙালিয়ানার এক অবিচ্ছেদ্য অংশ। প্রজন্মের পর প্রজন্ম তাঁর অভিনয়কে নতুন করে আবিষ্কার করেছে, আর তাঁর প্রতি ভালোবাসা আজও একই রকম অমলিন। শতবর্ষে মহানায়ককে শ্রদ্ধা ও ভালোবাসা।’

উত্তমের কোলে প্রিয় বুম্বাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরা। নানারকম মন্তব্য করছেন তারা। কেউ হচ্ছেন অবাক। আবার কেউ কেউ মহানায়ককে জন্মশত বর্ষের শুভেচ্ছাও জানাচ্ছেন।

মহানায়কের জন্মশতবর্ষে টালিগঞ্জে চলছে মহা আয়োজন। তাতে যোগ দিয়েছেন নেতা থেকে অভিনেতা সবাই। প্রসেনজিৎও ছিলেন সেখানে। অভিনেতার ভাস্কর্যে মালা দিয়ে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

উত্তম কুমারের কোলে ছোট্ট প্রসেনজিৎ, আবেগী বার্তা নায়কের

আপডেট সময় ০৮:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬