ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার Logo প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা Logo চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে চুক্তি, কর্মসংস্থান হবে ২২৩০ জনের Logo জুবিনের জন্মদিনে পুরনো ছবি দিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট Logo টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo চতুর্থ দিনের শুরুতেই লিড নিলো দক্ষিণ আফ্রিকা Logo দুই সপ্তাহ পরই আসছে ‘পঞ্চায়েত ৫’ Logo থাইল্যান্ডে নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব Logo শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের Logo কুমিল্লায় ৭২ ঘণ্টার বিশেষ অভিযান, আটক ৫৪৪

পর্দা উঠল ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে। জমকালো উদ্বোধনী দিনে লাল গালিচায় পা রেখেছেন বিশ্বের জনপ্রিয় অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতারা। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলতে লড়ছে দুইটি জাপানি সিনেমা। আগামী ১২ সেপ্টেম্বর উৎসবের সমাপনী দিনে চূড়ান্ত বিজয়ী ও পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

এবারের উৎসবে আজীবন সম্মাননা বা ‘গোল্ডেন লায়ন ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারে ভূষিত হয়েছেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি। পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘সিনেমা কোনো যুদ্ধ থামায় না। মুদ্রাস্ফীতি কমায় না। নির্বাচন ঠিক করে না, কিন্তু অসাধারণ একটি কাজ করে।’

উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন লায়ন’-এর জন্য লড়ছে কোরেইদা হিরোকাজু পরিচালিত ‘লুক ব্যাক’ এবং সুকামামো শিনয়া পরিচালিত ‘মাস্টার নেলসন, ডিড ইউ কিল পিপল?’ (জাপানি শিরোনাম: ‘নেলসন সান, আনাতা ওয়া হিতো ও কোরোশিমাসিতাকা?’)।

‘লুক ব্যাক’ হলো জনপ্রিয় জাপানি কার্টুনিস্ট ফু জিমোতো তাতসুকির বিখ্যাত কমিক বই অবলম্বনে নির্মিত অ্যাকশন সিনেমা। এটি মূলত দুই তরুণী মেয়ের বন্ধুত্ব ও তাদের বেড়ে ওঠার গল্প। ভিন্ন স্বভাবের হলেও কমিক আঁকার ব্যাপারে দুইজন সবসময় একমত হয়। ছবি আঁকার টানে একে অপরের খুব কাছাকাছি চলে আসে তারা। যৌথভাবে শিল্পচর্চা করতে গিয়ে তাদের জীবনে নানা প্রাপ্তি, অপ্রাপ্তি এবং মর্মান্তিক ক্ষতির মুখোমুখি হতে হয়।

অন্যদিকে, সুকামামো শিনয়ার পরিচালিত ‘মাস্টার নেলসন, ডিড ইউ কিল পিপল?’ ছবির প্রেক্ষাপট ভিয়েতনাম যুদ্ধ। যুদ্ধক্ষেত্রের ভয়াবহ স্মৃতি ও মানুষ হত্যার ট্রমা নিয়ে দীর্ঘকাল ধরে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডিতে ভোগা এক যুদ্ধফেরত সেনাসদস্যের গল্প ফুটিয়ে তোলা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

পর্দা উঠল ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

আপডেট সময় ০২:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬