দেশের জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তিন গুণ বাড়াতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের মেগাপ্রকল্পে অর্থায়নে এগিয়ে এসেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। এ প্রকল্পের আওতায় ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক চুক্তিটি সই হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের সরাসরি উপস্থিতিতে এই দ্বিপক্ষীয় ঋণ চুক্তিটি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চুক্তির আওতায় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বাংলা৭১নিউজ/আরএইচ























