ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা Logo ‘সর্বকালের সেরা বিতর্কের অবসান’—ইনস্টাগ্রামে কেন এমন পোস্ট মেসির? Logo মানবতাবিরোধী অপরাধ : কাদেরসহ ৭ আসামির রায় আগামী সপ্তাহে Logo ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল: নেতানিয়াহু Logo জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক Logo দেশীয় প্রসাধনীর বাজার এক বিলিয়ন ডলারের বেশি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ইউনূস সরকারের সব উপদেষ্টার দুর্নীতির তদন্ত এখন জনতার দাবি Logo মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ Logo সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর Logo সংসদে আরো ১০ স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭টি হত্যা মামলাসহ ২৬ মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সবুজ ওরফে কালাই সবুজসহ তার সহযোগী এজাজুল হককে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জ থানা পুলিশ ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সবুজ ওরফে কালাই সবুজ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাইয়ের ছেলে। তার সহযোগী এজাজুল হক উপজেলার ভুলতা ইউনিয়নের মৃত শাহাদাতে ছেলে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিন জানান, ২০১১ সালের ৫ নভেম্বর রূপগঞ্জের মাছিমপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করলে জালালউদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর অভিযুক্ত সবুজ সবুজের যাবজ্জীবন সাজা হয়।

তিনি দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষকে অপহরণ করে নিয়ে জিম্মি করে পরিবার থেকে মুক্তিপণ নেওয়াসহ খুন এবং সন্ত্রাসী কার্যক্রম চলিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলিসহ রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, পরবর্তীতে সবুজের দেওয়া তথ্য মতে তার সহযোগী এজাজুল হককেও রূপগঞ্জের রূপসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনিও রূপগঞ্জ থানায় একাধিক মামলার আসামি।

তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। সবুজের নামে রূপগঞ্জ থানায় ৭টি হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬