ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা Logo হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব Logo নেদারল্যান্ডসকে ৫ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি Logo সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি Logo রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ Logo বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত Logo কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি-কমিশনার Logo পারিবারিক কলহের সময় যেসব কথা কখনোই বলা উচিত নয় Logo ১৯ যাত্রী নিয়ে প্রথমবার আকাশে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ Logo সিলেটে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

সাড়ে পাঁচ মাস পর সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় তার স্ত্রী আফরোজা আব্বাসও সঙ্গে ছিলেন। এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাকে মালয়েশিয়ায় চিকিৎসার জন্য নেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

আপডেট সময় ১১:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬