ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান Logo সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস Logo ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৮ Logo মিসর সফরে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শি জিনপিং Logo ‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’ Logo ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী Logo রংপুরে চার খুন: দুই আসামির জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদ সম্পন্ন Logo নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার ৫ Logo দেশে সারের কোনো সংকট নেই, মজুদ ১৩ লাখ টন : সংসদে কৃষিমন্ত্রী Logo আদানি পাওয়ারের বিবৃতি: কয়লা পরিবহনে বিঘ্ন ঘটায় বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ

আদানি পাওয়ারের বিবৃতি: কয়লা পরিবহনে বিঘ্ন ঘটায় বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ

ভারতের রেলপথে তীব্র যানজট ও পণ্য বোঝাইয়ের ওপর একাধিক বিধিনিষেধের কারণে কয়লা পরিবহনে বিঘ্ন ঘটায় দেশটির গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমেছে বলে জানিয়েছে আদানি পাওয়ার।

বুধবার দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লাবাহী রেক চলাচল ব্যাহত হয়েছে। এতে স্বাভাবিকের তুলনায় কয়লা সরবরাহ কমে গেছে এবং সাময়িকভাবে উৎপাদন সমন্বয় করতে হয়েছে।

আদানি পাওয়ারের বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতে রেলপথে তীব্র যানজট এবং বর্তমানে পরিবহন ব্যবস্থায় আরোপিত একাধিক পণ্য বোঝাই সংক্রান্ত বিধিনিষেধের কারণে আদানির গোড্ডা কেন্দ্রে মালবাহী ট্রেনের চলাচল ব্যাহত হচ্ছে। এতে বিদ্যুৎকেন্দ্রটিতে স্বাভাবিকের চেয়ে কম পরিমাণে কয়লা সরবরাহ হচ্ছে। যার ফলে উৎপাদন সাময়িকভাবে সীমিত বা সমন্বয় করতে হচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘সন্ধ্যায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎকেন্দ্রটি দিনের বেলা বিদ্যুতের চাহিদা কম থাকার সময়ে বিদ্যুৎ সরবরাহ কিছুটা কমিয়ে এনেছে। আদানি কর্তৃপক্ষ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-কে এ বিষয়ে জানিয়েছে। সেই সঙ্গে রেল-র‌্যাকের স্বাভাবিক চলাচল দ্রুত পুনরুদ্ধারের জন্য ভারতের রেলওয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

তারা আশা করছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। এই সময়ে বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে রাখতে এবং বিদ্যুৎ সরবরাহের উপর সম্ভাব্য প্রভাব সর্বনিম্ন রাখতে কোম্পানি সব ধরনের পদক্ষেপ নিয়েছে।’

বাংলা৭১নিউজ/সারোয়ার

Tag :

পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান

আদানি পাওয়ারের বিবৃতি: কয়লা পরিবহনে বিঘ্ন ঘটায় বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ

আপডেট সময় ১০:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬