ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আদানি পাওয়ারের বিবৃতি: কয়লা পরিবহনে বিঘ্ন ঘটায় বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ Logo জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মেধাস্বত্ব সুরক্ষার মাধ্যমে রপ্তানি বহুমুখীকরণে সরকার নানা উদ্যোগ নিয়েছে: শিল্পমন্ত্রী Logo অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান Logo ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত Logo না ফেরার দেশে সাংবাদিক কাজিম রেজা Logo ৫৯ দস্যুর আত্মসমর্পণ অস্ত্রধারী এবং সন্ত্রাসীদের কোনো ছাড় নেই : র‌্যাবের মহাপরিচালক Logo তৈরি পোশাক রপ্তানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo কানাডায় গ্লোবাল ফেস্টে লাল-সবুজের পতাকা Logo ২০২৭ শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যবই কিনতে ৭৩৯ কোটি টাকা অনুমোদন

হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধায় চ্যাটের ব্যাকগ্রাউন্ড নিজের পছন্দমতো সাজানোর পাশাপাশি অ্যানিমেটেড ওয়ালপেপারও ব্যবহার করা যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চ্যাট থিমগুলো পাঁচটি বিভাগে সাজানো হয়েছে। বিভাগগুলোর মধ্যে রয়েছে ফিচারড, নেচার, লাইভ, মিনিমাল ও ডুডল।

ফিচারড বিভাগে হোয়াটসঅ্যাপের নকশা দলের বাছাই করা বিভিন্ন থিম থাকবে। নেচার বিভাগে প্রকৃতির বিভিন্ন দৃশ্যের ওয়ালপেপার ব্যবহার করা যাবে। আর লাইভ বিভাগে পাওয়া যাবে অ্যানিমেটেড ওয়ালপেপার। অ্যানিমেটেড ওয়ালপেপার শনাক্ত করার জন্য থিমের থাম্বনেইলের ওপরের ডান পাশে ছোট ‘লাইভ’ চিহ্ন দেখা যাবে। ফিচারড বিভাগের কোনো থিমে অ্যানিমেটেড ওয়ালপেপার থাকলেও একই চিহ্ন দেখানো হবে।

এদিকে মিনিমাল বিভাগে থাকবে সাদামাটা ব্যাকগ্রাউন্ড। লাইট মোডে ব্যাকগ্রাউন্ড সাদা এবং ডার্ক মোডে কালো থাকবে। অন্যদিকে ডুডল বিভাগে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপের পরিচিত ডুডল নকশার ওয়ালপেপার। নতুন চ্যাট থিমের সুবিধা ধাপে ধাপে আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। তাই হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করলেও সবাই এখনই এই সুবিধা দেখতে নাও পারেন।

এর আগে গত ১৩ আগস্ট নাইনটুফাইভম্যাক হোয়াটসঅ্যাপের কোড বিশ্লেষণ করে নতুন থিম গ্যালারি চালুর বিষয়ে আগাম তথ্য প্রকাশ করেছিল। এবার সেই সুবিধাই ধীরে ধীরে আইফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আদানি পাওয়ারের বিবৃতি: কয়লা পরিবহনে বিঘ্ন ঘটায় বাংলাদেশে কম বিদ্যুৎ সরবরাহ

হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার

আপডেট সময় ০৮:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬