ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে চুক্তি, কর্মসংস্থান হবে ২২৩০ জনের Logo জুবিনের জন্মদিনে পুরনো ছবি দিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট Logo টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo চতুর্থ দিনের শুরুতেই লিড নিলো দক্ষিণ আফ্রিকা Logo দুই সপ্তাহ পরই আসছে ‘পঞ্চায়েত ৫’ Logo থাইল্যান্ডে নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব Logo শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের Logo কুমিল্লায় ৭২ ঘণ্টার বিশেষ অভিযান, আটক ৫৪৪ Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক Logo শিশু সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের অঙ্গীকার

এবার অক্ষয়ের সিনেমায় রুক্মিণী মৈত্র

টলিউডে রুক্মিণী মৈত্রের পথচলা অনেকটা দেবের ছত্রছায়ায়। সেই প্রেমিক এখন প্রাক্তন প্রেমিকা শুভশ্রীকে নিয়ে ব্যস্ত পর্দায়। অভিনেত্রী-ই বসে থাকবেন কেন? তিনি ব্যস্ত হতে যাচ্ছেন বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গুঞ্জন ছড়াতেই রুক্সিণীর অনুরাগী শিবিরে চলছে উদ্বাহু নৃত্য। তাদের প্রশ্ন কোন ছবিতে খিলাড়ির সঙ্গে দেখা যাবে প্রিয় নায়িকাকে? ফিসফাস চলছে, অক্ষয়ের পরবর্তী সায়েন্স-ফিকশন ছবি ‘সামুক’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন রুক্মিণী।

জানা গেছে, নির্মাতারা ‘সামুক’-এর জন্য এমন কাউকে খুঁজছিলেন যিনি পর্দায় বলিষ্ঠ উপস্থিতির পাশাপাশি তীব্র আবেগঘন দৃশ্যেও সাবলীলভাবে অভিনয় করতে পারবেন। এজন্য তাদের রুক্সিণীকেই উপযুক্ত মনে হয়েছে।

সূত্রের খবর, এরইমধ্যে ব্রিটেনে ছবিটির শুটিং শুরু করেছেন নির্মাতা কনিষ্ক ভার্মা। বেশ বড় আয়োজনে নির্মিত হচ্ছে ছবিটি। সাইফাই ঘরানার ছবিটিতে তুমুল মারকাটারি দৃশ্য থাকবে বলে জানা গেছে। এমন বড় বাজেটের ছবিতে সুযোগ এবং অক্ষয়কে সঙ্গী হওয়া— রুক্সিণীর জন্য বড় সুযোগ বলে মনে করছেন অনেকে।

এ ছবির প্রযোজক সানশাইন পিকচার্স-এর বিপুল শাহ। এর আগে তার প্রযোজিত ‘সনক’ সিনেমায় অভিনয় করেছিলেন রুক্মিণী। তার বিপরিতে ছিলেন বিদ্যুৎ জামওয়াল। এই সেই প্রযোজকের হাত ধরেই অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন অভিনেত্রী।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে চুক্তি, কর্মসংস্থান হবে ২২৩০ জনের

এবার অক্ষয়ের সিনেমায় রুক্মিণী মৈত্র

আপডেট সময় ০৭:৫৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬