ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে Logo ১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা Logo ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক-বর্জ্য অপসারণের নির্দেশ Logo সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ১৮ হাজার গ্রাহক চাইলেন ১৩০০ কোটি টাকা Logo সারের গুদামে হিসাবের চেয়েও মজুদের পরিমাণ বেশি, ২ ব্যবসায়ীকে জরিমানা Logo ধানমণ্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই মামলায় ৪ আসামি রিমান্ডে Logo প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত Logo কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর Logo ‘ব্যর্থ হলে দুনিয়া আরো বেশি আঘাত করবে’ প্রিয়াঙ্কার জীবন থেকে শিক্ষা Logo বৈদেশিক মুদ্রাবাজারের লেনদেনে অটোমেশন আনল বাংলাদেশ ব্যাংক

জ্ঞান ফেরার পর থেকে মির্জা আব্বাস দেশে ফেরার জন্য অস্থির হয়ে আছে

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তাকে বহনকারী বিমানটি রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) মালয়েশিয়া থেকে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জানিয়েছেন, জ্ঞান ফেরার পর থেকে মির্জা আব্বাস দেশে ফেরার জন্য অস্থির হয়ে আছে।

আফরোজা আব্বাস বলেন, আমরা প্রায় সাড়ে পাঁচ মাস দেশের বাইরে ও অসুস্থ হওয়ার পরে ওকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসলাম সিঙ্গাপুরে জেনারেল হাসপাতাল। ওখানে দেড় মাস থাকার পরে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে নিয়ে আসলাম। তার নিউরো সমস্যা ঠিক হয়ে গিয়েছিল, তখন রিহ্যাব লাগতো আরকি। ওর তো রিহাব করছিল এখনও কন্টিনিউয়াসলি। এখন কিন্তু ও স্টিক নিয়ে হাটে, পুরাপুরি সাপোর্ট ছাড়া নিজে হাঁটতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং দেশবাসীর দোয়ায় ও বেঁচে ফিরেছে এবং ধীরে ধীরে অনেক সুস্থ হয়ে উঠেছে।

তিনি বলেন, জ্ঞান ফেরার পরপরই শুধু বলছে আমি দেশে যাবো, আমি আমার বাড়ি যাবো। ওর বাড়িটাকে খুব মিস করে, নিজের বাড়িটা আর দেশটাকে। অস্থির হয়ে আছে কবে দেশে যাবে। ফিজিওথেরাপি করতে চাইতো না দেশে যাওয়ার জন্য এতটাই সে অস্থির ছিল। তখন ডাক্তারও বললো, এটাও একটা পার্ট ফিজিওথেরাপির, তোমরা ওকে নিয়ে যাও অন্তত কিছুদিন ও থেকে… কিন্তু ওর কন্টিনিউয়াস করতে হবে। অন্তত দু-বছর ওকে মানে নরমাল মানুষরা যেভাবে ব্যায়াম করে এক্সারসাইজ করে জিমে গিয়ে সেরকম ওকে করতে হবে আর কি। কিন্তু এখন যদি বন্ধ করে দেয় আবার হয়তো পিছিয়ে যাবে কিছুটা। এখন ও তো নিজে মোটামুটি সব করতে পারে এবং লাঠি দিয়ে হাঁটতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে

জ্ঞান ফেরার পর থেকে মির্জা আব্বাস দেশে ফেরার জন্য অস্থির হয়ে আছে

আপডেট সময় ০৫:৪৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬