ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রংপুরে ৪ খুনের নেপথ্যে পূর্বপরিকল্পনা ছিল কি না খতিয়ে দেখছে ডিবি Logo ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ জনের মৃত্যু Logo প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: প্রেস সচিব Logo লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা Logo জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী Logo স্কাউটিং নেতৃত্ব ও দেশসেবার মানসিকতা তৈরি করে: শিক্ষামন্ত্রী Logo ইন্দোনেশিয়ায় সরকারি খাবার খেয়ে ৫০০ শিক্ষার্থী হাসপাতালে Logo সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা: মামলায় প্রধান আসামির ২ দিনের রিমান্ড Logo নেপালের বন্যায় সাহায্যের হাত বাড়ালেন যেসব তারকা Logo ৪ দিনে ৪৪ মিলিয়ন ভিউ, ‘দ্য প্যারাডাইস’ ছবির গান ইউটিউবের শীর্ষে

এবার ক্রাইম পেট্রোলে অজয়, আকাশছোঁয়া পারিশ্রমিক

বলিউড অভিনেতা অজয় দেবগনকে এবার দেখা যাচ্ছে উপস্থাপকের ভূমিকায়। জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রোল’এর নতুন সিজন উপস্থাপনা করছেন তিনি। এরই মধ্যে শুরু হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্ব। অজয়ের টেলিভিশন অভিষেক নিয়ে দর্শকদের আগ্রহের পাশাপাশি আলোচনায় এসেছে তার পারিশ্রমিকও।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ক্রাইম পেট্রোল’এর নতুন সিজনের জন্য ১৫টি এপিসোডের চুক্তি করেছেন অজয় দেবগন। পুরো সিজনের জন্য তার পারিশ্রমিক প্রায় ৯০ কোটি টাকা বলে দাবি করা হচ্ছে।

সে হিসাবে প্রতি পর্বের জন্য অজয়ের পারিশ্রমিক দাঁড়াচ্ছে প্রায় ৬ কোটি টাকা!

এই অংক তাকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া টেলিভিশন সঞ্চালকদের তালিকায় প্রথম সারিতে নিয়ে এসেছে। তবে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া টিভি হোস্টের জায়গাটি এখনও অজয়ের দখলে যায়নি।

এই তালিকার শীর্ষে রয়েছেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান। দীর্ঘদিন ধরে ‘বিগ বস’ উপস্থাপনা করে টেলিভিশনেও নিজের আধিপত্য ধরে রেখেছেন তিনি। প্রায় ১৫ বছর ধরে জনপ্রিয় এই রিয়েলিটি শোটির সঙ্গে যুক্ত সালমান।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ‘বিগ বস’ উপস্থাপনার শুরুর দিকে প্রতি পর্বে প্রায় ২ দশমিক ৫ কোটি টাকা পারিশ্রমিক পেতেন সালমান। সময়ের সঙ্গে কয়েক দফায় বেড়েছে সেই অংক।

‘বিগ বস’-এর ১৫ ও ১৬তম সিজনে সালমানের পারিশ্রমিক সপ্তাহে প্রায় ১৫ কোটি টাকা পর্যন্ত পৌঁছেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। চার মাসের দীর্ঘ একটি সিজন হিসাব করলে তার মোট পারিশ্রমিক প্রায় ২৫০ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

অজয়ের প্রতি পর্বে ৬ কোটি টাকার পারিশ্রমিক তাই নিঃসন্দেহে বড় অংক। তবে টেলিভিশনের পারিশ্রমিকের দৌড়ে সালমান খানকে এখনও টপকাতে পারেননি এই বলিউড তারকা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

রংপুরে ৪ খুনের নেপথ্যে পূর্বপরিকল্পনা ছিল কি না খতিয়ে দেখছে ডিবি

এবার ক্রাইম পেট্রোলে অজয়, আকাশছোঁয়া পারিশ্রমিক

আপডেট সময় ০৩:৩৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬