ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুম-খুনের নীতি ছিল শেখ হাসিনার, বাস্তবায়ন করতেন জিয়াউল Logo বৃহস্পতিবার থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু Logo অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ঠেকাতে ঔষধ প্রশাসন ঢেলে সাজানো হচ্ছে Logo বাংলাদেশে ৪৫ মিলিয়ন কানাডীয় ডলার বিনিয়োগের ঘোষণা Logo গোপালগঞ্জের সাধারণ মানুষকে ‘গণপ্রতিরোধ’ গড়ে তোলার আহ্বান রাশেদ খাঁনের Logo ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতার Logo প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী Logo ‘তোমরাই একদিন দেশ পরিচালনা করবে’—বঙ্গভবনে শিশুদের উদ্দেশে রাষ্ট্রপতি Logo আগরতলায় আ. লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান Logo কুমিল্লা সীমান্তে বিজিবির টহল জোরদার

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে নিহত ১১

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় মোট ১১ জন নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে মার্কিন বাহিনীর সর্বশেষ হামলার পর এই প্রাণহানির সংখ্যা সামনে আসে।

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিষয়ক উপ-গভর্নর জানান, তিন স্থানে যুক্তরাষ্ট্রের রাতের বেলার ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং আটজন আহত হয়েছেন। সরকারি বার্তা সংস্থা ইরনা এই তথ্য প্রকাশ করেছে।

এর আগে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় এক শিশুসহ চারজন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গুম-খুনের নীতি ছিল শেখ হাসিনার, বাস্তবায়ন করতেন জিয়াউল

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে নিহত ১১

আপডেট সময় ০২:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬