ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo উজবেকিস্তানে আজ বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া Logo কিশোরগঞ্জে পাউবো প্রকৌশলীর ওপর হামলা, ২৪ ঘণ্টার আলটিমেটাম Logo কেউ অভিযোগ করতে পারে নি মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে: জামায়াত আমির Logo গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, মাইক্রোবাস চালক নিহত Logo আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির Logo গাড়িতে উঠলেই বমি আসে? গুগলের এই ফিচার দেবে সমাধান Logo শুধু নায়ক না, গায়ক ও সংগীত পরিচালকও ছিলেন উত্তম কুমার Logo জুলাই হত্যা মামলায় চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন বাতিল Logo অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী Logo সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ তিনজনের যাবজ্জীবন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব’ বললেন বিএনপি নেতা

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব কমিটি’ বলে মন্তব্য করেছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলা বিএনপির কমিটি না থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া কলেজগেট এলাকার দলীয় কার্যালয় চত্বরে উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন খোরশেদ আলম। সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

খোরশেদ আলম বলেন, দক্ষিণ জেলা বিএনপি একটি অথর্ব কমিটি। এদের কারণে পটিয়ায় দুই বছর ধরে বিএনপির কোনো কমিটি নেই। গত জাতীয় সংসদ নির্বাচনেও তাদের কোনো ভূমিকা ছিল না। পটিয়ার ১৭টি ইউনিয়নের নেতা-কর্মীরা বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করেছেন।

তিনি আরও বলেন, জীবনের ঝুঁকি নিয়ে আমরা তৃণমূলে রাজনীতি করছি। আমাদের অভিভাবক পটিয়ার এমপি এনামুল হক এনামের কাছে অনুরোধ করছি, অচিরেই যেন পটিয়ার কমিটি দিয়ে নেতা-কর্মীদের মুক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এনাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় নেতা-কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

উজবেকিস্তানে আজ বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব’ বললেন বিএনপি নেতা

আপডেট সময় ১২:৩২:০৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬