ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ময়মনসিংহে ডেঙ্গু কাড়ল আরো ২ প্রাণ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ভর্তি হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে ১১১ জন ভর্তি আছে। তাদের মধ্যে পুরুষ ৬৯ জন, নারী ২৭ জন ও শিশু রয়েছে ১৫ জন। এর মধ্যে একজন নারী আইসিইউতে রয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ৩১ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে ছুটি দেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এক হাজার ৫৪৬ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট দুই হাজার ৯৪৮ জন ভর্তি হয়েছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সংসদ অধিবেশনে অংশ নেবেন মির্জা আব্বাস

ময়মনসিংহে ডেঙ্গু কাড়ল আরো ২ প্রাণ

আপডেট সময় ১২:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬