ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জামালপুরে মানববন্ধনে হামলা, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাসহ আহত ৫ Logo উজবেকিস্তানে আজ বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া Logo কিশোরগঞ্জে পাউবো প্রকৌশলীর ওপর হামলা, ২৪ ঘণ্টার আলটিমেটাম Logo কেউ অভিযোগ করতে পারে নি মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে: জামায়াত আমির Logo গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, মাইক্রোবাস চালক নিহত Logo আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির Logo গাড়িতে উঠলেই বমি আসে? গুগলের এই ফিচার দেবে সমাধান Logo শুধু নায়ক না, গায়ক ও সংগীত পরিচালকও ছিলেন উত্তম কুমার Logo জুলাই হত্যা মামলায় চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন বাতিল Logo অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী

প্রাথমিকের বৃত্তির অর্থ নির্ধারণ, ২০২৬ থেকেই কার্যকর

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নতুন হারে বৃত্তির অর্থ নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই নতুন হার ২০২৬ সাল থেকে পরবর্তী তিন বছর কার্যকর থাকবে।

ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা করে পাবে। এ ছাড়া উভয় শ্রেণির শিক্ষার্থীরাই বছরে এককালীন ২২৫ টাকা করে পাবে।

২৫ আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছরের জন্য এই ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি দেওয়া হবে।

বৃত্তি পেতে শিক্ষার্থীর সদাচরণ, নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতি বজায় রাখতে হবে।

এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যেকোনো সরকারি বা স্বীকৃত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিনা বেতনে পড়ার সুযোগ পাবে।

বৃত্তির অর্থ জিটুপি (G2P) বা ইএফটি (EFT) পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ জন্য অভিভাবকদের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত ব্যাংকে হিসাব খুলতে হবে।

বৃত্তির জন্য বরাদ্দ করা অর্থের বিল সংশ্লিষ্ট অর্থবছরের শেষ দিন, অর্থাৎ প্রতিবছরের ৩০ জুনের মধ্যে উত্তোলন করতে হবে।

প্রকাশিত বৃত্তির ফলাফল বা তালিকায় কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন, বাতিল অথবা পুনর্বণ্টনের ক্ষমতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সংরক্ষণ করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বৃত্তির অর্থ প্রতি অর্থবছরের শেষ দিন (৩০ জুন)-এর মধ্যে উত্তোলন করতে হবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বৃত্তির ফলাফল বা তালিকায় ভুল থাকলে তা সংশোধন, বাতিল বা পুনর্বণ্টনের ক্ষমতা থাকবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

জামালপুরে মানববন্ধনে হামলা, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাসহ আহত ৫

প্রাথমিকের বৃত্তির অর্থ নির্ধারণ, ২০২৬ থেকেই কার্যকর

আপডেট সময় ১১:৫৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬