ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে চুক্তি, কর্মসংস্থান হবে ২২৩০ জনের Logo জুবিনের জন্মদিনে পুরনো ছবি দিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট Logo টঙ্গীতে শ্রমিক-পুলিশের মধ্যে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo চতুর্থ দিনের শুরুতেই লিড নিলো দক্ষিণ আফ্রিকা Logo দুই সপ্তাহ পরই আসছে ‘পঞ্চায়েত ৫’ Logo থাইল্যান্ডে নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব Logo শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের Logo কুমিল্লায় ৭২ ঘণ্টার বিশেষ অভিযান, আটক ৫৪৪ Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক Logo শিশু সুরক্ষায় সাত অগ্রাধিকার খাতে বাংলাদেশের অঙ্গীকার

অতীত ভুলে ফের একসঙ্গে দেব-শুভশ্রী

একসময় জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী। তবে পর্দার বাইরে তাদের ছিল প্রেমের সম্পর্ক আর সেটা সবার জানা। দুই তারকার বিচ্ছেদের পর ভক্তদের আবদার ছিল তাদের একসঙ্গে দেখা। আর সেই কথা রেখেছেন দেব আর শুভশ্রী। তবে প্রেমের সম্পর্ক না থাকলেও দেব-শুভশ্রীর মধ্যে বন্ধুত্ব এখনও অটুট। নিজেদের সম্পর্ক নিয়ে নানান কথা জানিয়েছেন এই দুই তারকা।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) দিনভর দেব-শুভশ্রীর একটা ফেসবুক লাইভ নিয়ে তোলপাড় চলছে। ধূমকেতুর পর ফের পর্দায় একসঙ্গে প্রাক্তন জুটি। মূলত তাদের আসন্ন সিনেমা ‘দেশু৭’ কেন্দ্র করেই নানান কথা বলেছেন তারা।

জীবনের অনেক গোপন কথাও ফাঁস করেছেন দেব-শুভশ্রী। আলোচনার মাঝে কখনও দেব বলে উঠেছেন, ‘আবার কেস খেলাম?’ আবার কখনও শুভশ্রীকে জিজ্ঞেস করেছেন, ‘চাপ হবে না তো? তুমি সামলে নেবে তো?’ একটা সময় দেবের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন শুভশ্রী। দুজনের কথায় সে বিষয়গুলো উঠে এসেছে বারবার।

‘দেশু৭’ সিনেমার অংশ হিসেবে ফেসবুক লাইভে দেব জানান, শুভশ্রীর সঙ্গে ‘দুই বাচ্চার মা’ বিতর্কের পর তাদের ভুল বুঝাবুঝি হয়েছি; আর রাগে অভিনেত্রীর ফোন নম্বর ডিলিট করে দেন। আর ঝগড়া হলে পরস্পরের নম্বর ব্লক করে দেয়া কিংবা ডিলিট করা তাদের পুরোনো অভ্যাস। দেব জানান, এসবের পরেও শুভশ্রীর সঙ্গে তার যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়নি কোনওদিনও। এমনকি রাজ-শুভশ্রীর বিয়ের আগেরদিনও শুভশ্রীর সঙ্গে কথা হয়েছে দেবের।

এমনকি তাদের প্রতিজ্ঞার কথাও জানান শুভশ্রী। অভিনেত্রী জানান, আর যাই হোক, আমরা ঠিক করেছি আর ঝগড়া করব না। আর একে অপরের নম্বর ব্লক করব না। এমনি দেব ফেসবুক লাইভে শুভশ্রীর নম্বর এডিট করে লেখেন ‘শুভ’। সব মিলিয়ে দুই তারকার গল্প নিয়ে বেশ আলোচনা হচ্ছে। উচ্ছ্বাস প্রকাশ করেছে তাদের ভক্তরা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে চুক্তি, কর্মসংস্থান হবে ২২৩০ জনের

অতীত ভুলে ফের একসঙ্গে দেব-শুভশ্রী

আপডেট সময় ১১:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬