ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শাহরুখের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে ‘আপত্তি’ ঐশ্বরিয়ার Logo হৃদয়ের ইতিহাস, বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি Logo জটিল রোগে আক্রান্ত ছোট্ট মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী Logo পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান Logo সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস Logo ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৮ Logo মিসর সফরে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শি জিনপিং Logo ‘নতুন পে-স্কেল ব্যয়বহুল সিদ্ধান্ত নয়, ক্রয়ক্ষমতা রক্ষার উদ্যোগ’ Logo ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী Logo রংপুরে চার খুন: দুই আসামির জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদ সম্পন্ন

বাবার যে শর্তের কারণে কখনও কাশ্মীর যাননি শাহরুখ!

পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত কারণে বিশ্বের বিভিন্ন দেশ চষে বেড়ালেও নিজ দেশের কাশ্মীর কখনও যাননি শাহরুখ খান। এর পেছনে রয়েছে বাবার শর্ত। যেটি রক্ষা করতে কখনও প্রদেশটিতে যাননি অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বলিউড মহাতারকা অমিতাভ বচ্চনের রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতিতে একবার অতিথি হয়েছিলেন কিং খান। সেখানে বলেছিলেন গল্পটি। সম্প্রতি পুরনো সে ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।

ওই ভিডিওতে শাহরুখকে বলতে শোনা যায়, ‘এটা খুব আবেগঘন গল্প, অমিতজি। আমার বাবা মা ছিলেন কাশ্মীরি। তিনি আমাকে বলেছিলেন, আমি বাঁচি বা না বাঁচি, জীবনে তিনটি জায়গা যেন আমি দেখি। তিনি বলেছিলেন: ‘ইস্তাম্বুল দেখো, ইতালি দেখো, রোম দেখো, এবং কাশ্মীর দেখো। এই দুটি জায়গা আমাকে ছাড়া দেখো। আমাকে ছাড়া কাশ্মীর দেখো না।’

কিন্তু শাহরুখের যখন কাশ্মীর যাওয়ার সক্ষমতা হয়েছে তখন বাবাকে নিয়ে যেতে অক্ষম ছিলেন তিনি। কেননা অল্প বয়সেই পিতৃবিয়োগ ঘটে কিং খানের। তার কথায়, ‘তিনি আমাদের খুব অল্প বয়সেই ছেড়ে চলে গেলেন। আর আমি সারা বিশ্ব ঘুরেছি, কিন্তু কাশ্মীরে যাইনি।

এদিকে বেশ কয়েকবার সুযোগ এলেও বাবার শর্ত মেনে কাশ্মীরমুখো হননি নায়ক। তার পরিবারের সদস্যরা গেলেও তিনি যাননি। তবে যশ চোপড়ার কারণে বাবার দেওয়া শর্ত ভাঙতে বাধ্য হন শাহরুখ। কেননা যশ তার সিনেমা ‘জব তক হ্যায় জান’-এর শুটিংয়ের সেট পেতেছিলেন কাশ্মীরে।। সে সময় শুটিংয়ের পাশাপাশি যশ প্রদেশটি ঘুরে দেখার অনুমতিও দিয়েছিলেন শাহরুখকে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

শাহরুখের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে ‘আপত্তি’ ঐশ্বরিয়ার

বাবার যে শর্তের কারণে কখনও কাশ্মীর যাননি শাহরুখ!

আপডেট সময় ০৮:২৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬