ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মানহীন ও নকলের অভিযোগে ৬ সিনেমা আটকে দিল সার্টিফিকেশন বোর্ড Logo বাবার যে শর্তের কারণে কখনও কাশ্মীর যাননি শাহরুখ! Logo ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ Logo হাতে দুই সিনেমা, নিজেকে প্রস্তুত করছেন মন্দিরা Logo গায়ে হাত দিলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী ঋতাভরী Logo লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত Logo চট্টগ্রামে অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে অস্ত্রের কারখানা, গ্রেপ্তার ২ Logo মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয়ের স্ত্রীর বিরুদ্ধে দুদকের কঠোর পদক্ষেপ Logo যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
১ কোটি ৩৯ লাখ টাকার অবৈধ সম্পদ

মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয়ের স্ত্রীর বিরুদ্ধে দুদকের কঠোর পদক্ষেপ

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতির মামলার পর এবার তাঁর স্ত্রী ফারহানা রহমানের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

দুদক প্রধান কার্যালয়ের ঢাকা কার্যালয় থেকে এই বিশেষ তদন্ত পরিচালনা করা হচ্ছে। অভিযোগের অনুসন্ধানের জন্য দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা করে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। টিমের অন্য সদস্যরা হলেন—সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য্য এবং উপসহকারী পরিচালক ওয়াশকুরুনী।

অভিযোগে জানা যায়, ফারহানা রহমান (হ্যাপি): সাবেক এমপি এ এম নাঈমুর রহমান দুর্জয়ের স্ত্রী। তাঁর বর্তমান ঠিকানা: বাসা-১১, চাঁদ মহল লেন, মানিকগঞ্জ সদর এবং স্থায়ী ঠিকানা: গ্রাম- খাগ্রাটা, সিংজুরী, ঘিওর, মানিকগঞ্জ। তাঁর নামে ১ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তবে অর্জিত সম্পদের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন এবং আয়ের উৎসের সঠিকতা যাচাইয়ের জন্য তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখা এবং ২২টি ব্যাংক হিসাবে মোট ৯৩ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ৬৫০ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুদক, সমন্বিত জেলা কার্যালয় (সজেকা), ঢাকা-১ এ একটি মামলা (নম্বর ২০, তারিখ: ১৮/১২/২০২৪ খ্রি.) রুজু করা হয়।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। উক্ত মামলার সূত্র ধরেই এবার তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে কঠোর অনুসন্ধান চালাচ্ছে দুদক।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :

মানহীন ও নকলের অভিযোগে ৬ সিনেমা আটকে দিল সার্টিফিকেশন বোর্ড

১ কোটি ৩৯ লাখ টাকার অবৈধ সম্পদ

মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয়ের স্ত্রীর বিরুদ্ধে দুদকের কঠোর পদক্ষেপ

আপডেট সময় ০৭:০৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬