ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মানহীন ও নকলের অভিযোগে ৬ সিনেমা আটকে দিল সার্টিফিকেশন বোর্ড Logo বাবার যে শর্তের কারণে কখনও কাশ্মীর যাননি শাহরুখ! Logo ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ Logo হাতে দুই সিনেমা, নিজেকে প্রস্তুত করছেন মন্দিরা Logo গায়ে হাত দিলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী ঋতাভরী Logo লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত Logo চট্টগ্রামে অটোরিকশা ওয়ার্কশপের আড়ালে অস্ত্রের কারখানা, গ্রেপ্তার ২ Logo মানিকগঞ্জের সাবেক এমপি দুর্জয়ের স্ত্রীর বিরুদ্ধে দুদকের কঠোর পদক্ষেপ Logo যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত

চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় পরিচালিত ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গাজা শহরের পশ্চিমে কাতিবা এলাকায় ও মধ্য গাজার দেইর আল-বালাহতে এই হামলা চালানো হয়।

চিকিৎসা সূত্রের বরাতে জানা যায়, কাতিবা এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হন। হামলার সময় ওই এলাকায় বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন আনাদোলুর এক প্রতিবেদক।

এদিকে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি কিশোরী নিহত হয়েছে। আল-আকসা মার্টার্স হাসপাতাল এক বিবৃতিতে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত ১৭ আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। এর পরও গাজায় নতুন করে হামলার ঘটনা ঘটল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৩২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ৪ হাজার ৩৮৫ জনের বেশি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মানহীন ও নকলের অভিযোগে ৬ সিনেমা আটকে দিল সার্টিফিকেশন বোর্ড

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় ০৭:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬