ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির Logo আনসার-ভিডিপিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০২ Logo ফ্ল্যাট প্রতারণার নতুন মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো হরিদাসকে Logo বিদ্যালয়ের টয়লেটে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার Logo গ্রিসকে ৩.৫ বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ইসরায়েল Logo সরকারিভাবে বিদেশে চাকরির সুযোগ, আবেদনের সময় আছে মাত্র ২ দিন Logo শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য Logo নেপালে বন্যা-ভূমিধসে বাংলাদেশ সরকারের সমবেদনা Logo ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা: চিত্রনায়িকা পপি

নেপালে বন্যা-ভূমিধসে বাংলাদেশ সরকারের সমবেদনা

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে শত শত মানুষের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে বাংলাদেশের পক্ষে শোকবার্তায় স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শোকবার্তায় তিনি বলেন, ২৬ আগস্ট উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে পর্যটকরাও রয়েছেন। এ ঘটনায় বিপুল সম্পদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে।

বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান হুমায়ুন কবির। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, এই দুঃসময়ে নেপালের জনগণের পাশে রয়েছে বাংলাদেশ।

প্রয়োজন অনুযায়ী নেপালকে যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও শোকবার্তায় উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি আশা প্রকাশ করেন, নেপালের জনগণ দৃঢ়তা ও সাহসের সঙ্গে এই ভয়াবহ বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির

নেপালে বন্যা-ভূমিধসে বাংলাদেশ সরকারের সমবেদনা

আপডেট সময় ০৫:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬