ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ Logo হিলি বন্দরে টানা তৃতীয় দিন আমদানি-রপ্তানি বন্ধ, বুধবার বৈঠক Logo যুবককে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ Logo অনেক কষ্টে ঘরটুকু দিছিলাম, নদী তা নিয়ে গেল Logo ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠন শুনানি ২৪ সেপ্টেম্বর Logo ফরিদপুরে ৪ লক্ষ টাকার স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ Logo কাউন্টি ক্রিকেটের আদলে হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ টুর্নামেন্ট Logo একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর Logo মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা মোদির Logo নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার

নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার

নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দুই দেশে এখন পর্যন্ত ১ হাজার ৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪৬২ জন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুই দেশের সর্বশেষ তথ্যের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নেপালের জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে তিব্বতে ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে চীন। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে।

নেপালে জীবিত উদ্ধারের পাশাপাশি নিখোঁজের সংখ্যাও কমেছে। বর্তমানে দেশটিতে ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ রয়েছেন। তিব্বতে নিখোঁজের সংখ্যা ৫৪৬। ফলে দুই অঞ্চলে মোট নিখোঁজের সংখ্যা ৪ হাজার ৪৬২।

ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের সপ্তম দিনেও উদ্ধার অভিযান চলছে। বিপুলসংখ্যক মানুষ এখনো নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপালে নিখোঁজদের মধ্যে ৫৮৩ জন বিদেশি নাগরিক। তারা বিশ্বের ৩০টি দেশ থেকে হিমালয়ের দেশটিতে ভ্রমণে গিয়েছিলেন।

অন্যদিকে তিব্বতে ২৩ দেশের ২৬১ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন।

গত বুধবার নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। প্রবল স্রোতে বন্যায় নিহতদের মরদেহ ভেসে কয়েকশ মাইল দূরে চলে আসে।

পর্যাপ্ত হিমায়িত সংরক্ষণাগার না থাকায় মরদেহ সংরক্ষণে সংকটে পড়ে নেপাল। এ কারণে আপাতত মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে গণকবরে দাফন করা হচ্ছে। পরবর্তী সময়ে পরিচয় শনাক্ত হলে মরদেহ কবর থেকে তুলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার

আপডেট সময় ১২:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬