ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ Logo হিলি বন্দরে টানা তৃতীয় দিন আমদানি-রপ্তানি বন্ধ, বুধবার বৈঠক Logo যুবককে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ Logo অনেক কষ্টে ঘরটুকু দিছিলাম, নদী তা নিয়ে গেল Logo ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠন শুনানি ২৪ সেপ্টেম্বর Logo ফরিদপুরে ৪ লক্ষ টাকার স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ Logo কাউন্টি ক্রিকেটের আদলে হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ টুর্নামেন্ট Logo একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর Logo মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা মোদির Logo নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার

চট্টগ্রামে পাহাড়ি বনভূমি পরিদর্শনে গিয়ে বন কর্মকর্তার মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড়ি বনভূমি পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে লুৎফর রহমান (৫৭) নামে বন বিভাগের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান। এর আগে বেলা আড়াইটার দিকে হাটহাজারী পৌরসভার পশ্চিমে দুর্গম উঁচু পাহাড়ি এলাকা থেকে অসুস্থ অবস্থায় ওই বন কর্মকর্তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে হাটহাজারী বন বিভাগের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা লুৎফর রহমান পৌরসভার পশ্চিম পাহাড়ের ফিল্ড ফায়ার রেঞ্জসংলগ্ন ময়লার ভাগাড় এলাকার শিলছড়ি নামের স্থানে পরিদর্শনে যান। সেখানে দুর্গম উঁচু পাহাড়ে হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, স্ট্রোকজনিত কারণেই ওই বন কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে পাহাড়ি বনভূমি পরিদর্শনে গিয়ে বন কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ১২:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬